নির্বাচনী দায়িত্বে ৮ লাখ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য

বাসস
বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন হয়েছে।

নির্বাচনের মাঠে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

ইসির তথ্য অনুযায়ী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। 

পাশাপাশি, পাঁচ জেলায় ১৭টি আসনে ৫০০০ নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 

বিমান বাহিনীর সাড়ে তিন হাজার জন, বিজিবির এক হাজার ২১০ প্লাটুন বা ৩৭ হাজার ৪৫৩ সদস্য মোতায়েন থাকবে। 

দেশের ১০ জেলার ১৭টি আসনে (২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নে) মোট ৩৩২ ভোটকেন্দ্রে তিন হাজার ৫৮৫ কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হবে।

দেশজুড়ে পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং র‍্যাবের নয় হাজার ৩৪৯ জন র‌্যাব সদস্য মোতায়েন মোতায়েন থাকবেন। 

নির্বাচনে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।

এছাড়া বিএনসিসির ১২৮ সেকশন, এক হাজার ৯২২ সদস্য মোতায়েন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত আছেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং অফিসার থাকবেন মোট ৬৯ জন। সহকারী রিটার্নিং অফিসার থাকবেন ৫৯৮ জন।

নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯। 
এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬।

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন। 

সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন দুই লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। 

সব মিলিয়ে মোট সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।