পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

২০২২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। সোমবারও তারা আরেকটি অঘটনের জন্ম দেওয়ার পথেই ছিল। ৪১তম মিনিটে আব্দুল্লাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদিরা। তবে ম্যাচের ৮০তম মিনিটে উইঙ্গার আরাহু গোল করে উরুগুয়েকে রক্ষা করেন।
১৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

আত্মঘাতী গোলে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগ মিশরের

ইমাম আশুরের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আত্মঘাতী এক গোলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মিশরকে।
১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ভোজিনহার দেয়ালে আটকে গেল স্পেন

দুর্ভেদ্য রক্ষণ আর ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার অসাধারণ নৈপুণ্যে স্পেনকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে কেপ ভার্দে।
১৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপে হাইড্রেশন বিরতি: লাভের গুড় কার পকেটে

অনেকে এই বিরতিকে মার্কিন সম্প্রচারকারীদের স্বার্থ রক্ষায় চালু করা ‘বাণিজ্যিক বিরতি’ বলেও আখ্যা দিয়েছেন।
১৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

মাঠেই উত্তর দেওয়ার প্রত্যয় ইরানের

বিশ্বকাপের মাঠে নামার আগে ইরান জাতীয় দলকে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে হচ্ছে না, লড়তে হচ্ছে নানা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গেও।
১৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

৭ গোল হজমের পরও গর্বে ভাসছে কুরাসাও

স্কোরবোর্ড বলছে ৭-১। সংখ্যাটা নির্মম, নির্দয়। কিন্তু কুরাসাওয়ের জন্য গল্পটা কেবল এই সাত গোলের নয়। তাদের বিশ্বকাপ অভিষেকের গল্পে পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছে উপস্থিতি, সাহস এবং স্বপ্ন।
১৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

এক ম্যাচ পরই চাকরি হারাতে যাচ্ছেন লামুশি

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের বিধ্বংসী পরাজয়ের পর প্রধান কোচ সাবরি লামুশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন।
১৫ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিশ্বকাপ নাকি সন্তানের জন্মে পাশে থাকা? কঠিন সিদ্ধান্তের মুখে ডোকু

ফুটবলারের জীবন শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। কখনো কখনো ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে দাঁড়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চের মাঝখানে।
১৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

তিউনিসিয়ার বিপক্ষে গোল করেও কেন উদযাপন করেননি আইয়ারি?

আইয়ারির ধমনিতে বইছে উত্তর আফ্রিকান রক্ত। তার বাবার জন্ম তিউনিসিয়ায়, আর মায়ের মরক্কোতে।
১৫ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

‘বর্ণবাদী অঙ্গভঙ্গির’ অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে প্রত্যাহারের দাবি

জার্মানি-কুরাসাও ম্যাচ শুরুর আগে হাত দিয়ে ‘বর্ণবাদী অঙ্গভঙ্গি’ করার অভিযোগে এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে এই বিশ্বকাপের সকল দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার দাবি উঠেছে।
১৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

অনিশ্চয়তা কাটিয়ে প্রথম ম্যাচে ইয়ামালকে পাচ্ছে স্পেন

নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, ইনজুরি থেকে সেরে উঠেছেন লামিন।
১৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

এই বিশ্বকাপেই ভিনি দেখিয়ে দেবে সে কে: কার্লোস

সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ‘ভিনিকে সবসময়ই প্রশ্নের মুখে পড়তে হবে, সমালোচনার মুখোমুখি হতে হবে এবং সে প্রশংসাও পাবে। তাকে বুঝতে হবে যে সে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বিশ্বের সেরা জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলে।’
১৫ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

এবার ফ্লাইট বিভ্রাটে ভোগান্তিতে উরুগুয়ে দল

নিজেদের প্রথম ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আসার কথা ছিল উরুগুয়ের। কিন্তু বিমানের নথিপত্রজনিত জটিলতায় বেশ কয়েকবার ফ্লাইট বাতিল ও বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের অনেক পরে মায়ামিতে পৌঁছেছে গোটা উরুগুয়ে দল।
১৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ভিসা বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে মাথা ঘামাতে চায় না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাসের সামরিক সংঘাতের কারণে এমনিতেই এক উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যে বিশ্বকাপে অংশ নিতে এসেছে ইরান। এর ওপর দলের কয়েকজন সহকারী কর্মকর্তার ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন।
১৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

গ্যালারির আবর্জনা পরিস্কার করে ঐতিহ্য ধরে রাখাল জাপানিরা

রোববার রাতে 'এফ'-গ্রুপের ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে জাপান। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে দুই-দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ব্লু সামুরাইরা। তবে ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শুধুই উল্লাস ডানা মেলেনি, বরং রূপ নিয়েছে এক শান্ত ও সুশৃঙ্খল রীত্যনুষ্ঠানে।
১৫ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

তিউনিসিয়াকে গুঁড়িয়ে সুইডেনের দুরন্ত শুরু

মেক্সিকোর মন্তেরেইতে বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচ সুইডেন জিতেছে ৫-১ গোলে।
১৫ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ২৩৭ গোল নিয়ে চূড়ায় ছিল ব্রাজিল। ৫ গোল পিছিয়ে থেকে জার্মানির সংগ্রহ ছিল ২৩২। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে দেয় এক গোল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টপকে যেতে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের দরকার ছিল একটা উড়ন্ত সূচনা। মাঠের লড়াইয়ে ঠিক সেটাই করে দেখাল চারবারের চ্যাম্পিয়নরা।
১৫ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

গ্রুপ 'ই'-এর এই ম্যাচটি গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল। বাছাইপর্বে ইকুয়েডরের চমৎকার রক্ষণভাগের রেকর্ড মাথায় রাখলে এমন ফল স্বাভাবিকই ছিল এবং ড্র হলে হয়তো দুই দলই খুশি থাকত। কিন্তু ম্যাচের এক ঘণ্টার মাথায় বদলি হিসেবে নামা ২৩ বছর বয়সী দিয়ালো অন্য কিছু ভেবে রেখেছিলেন।
১৫ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দুবার এগিয়েও জিতল না ডাচরা, লড়াকু ফুটবলে পয়েন্ট ছিনিয়ে নিল জাপান

ম্যাচের চার গোলের সবকটিই এসেছে বিরতির পর, প্রথমার্ধে জালের দেখা মেলেনি। আক্রমণের ধার কিংবা বলের নিয়ন্ত্রণ— বেশিরভাগ সময় আধিপত্য ছিল নেদারল্যান্ডসেরই। তবে হাল ছাড়েনি জাপান।
১৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কুরাসাওকে বাস্তবতা বুঝিয়ে বিশাল জয়ে শুরু জার্মানির

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি।
১৫ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন