২০২৬ নারী এশিয়ান কাপ: বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন
ছবি: ফিরোজ আহমেদ
প্রথমবারের মতোন নারী এশিয়ান কাপ ফুটবল খেলতে নামছে বাংলাদেশ। দেশের ফুটবলের ইতিহাসে ঐতিহাসিক এই আসরে গ্রুপ পর্বে শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ায় আসরটি চলবে ১ থেকে ১২ মার্চ। পার্থে উদ্বোধণী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ, শেষ ম্যাচ ৯ মার্চ।
বাংলাদেশের ম্যাচগুলো
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
৩ মার্চ | বাংলাদেশ বনাম চীন | সিডনি | দুপুর ২:০০ টা |
৬ মার্চ | বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া | সিডনি | সকাল ৮:০০ টা |
৯ মার্চ | বাংলাদেশ বনাম উজবেকিস্তান | পার্থ | বিকাল ৩:০০ টা |
নকআউট পর্ব
- কোয়ার্টার ফাইনাল: ১৩-১৫ মার্চ
- সেমিফাইনাল: ১৭-১৮ মার্চ
- প্লে-অফ: ১৯ মার্চ
- ফাইনাল: ২১ মার্চ