'সাকিব অধিনায়ক হওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ'
মুমিনুল হককে সরিয়ে আবার বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব আল হাসান। এ নিতে তৃতীয়বার পেলেন এ দায়িত্ব। এবার অবশ্য ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে। তবে আগের দুই বারের মতো এবার সূচনাটা ভালো হয়নি। তবে মাঠের ফলাফল যাইহোক, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন সঠিক হাতেই রয়েছে বাংলাদেশ দলের নেতৃত্ব। সময় দিলে সাকিবই টেস্ট ক্রিকেটে এনে দিতে পারবেন ভালো কিছু।
২৮ জুন ২০২২, ০১:২০ অপরাহ্ন
বিব্রতকর এই রেকর্ড বলছে বড় ভুল তথ্যই দিয়েছিলেন বিসিবি প্রধান
বিসিবি প্রধান নাজমুল হাসানকে কি কেউ ভুল তথ্য দিয়েছিল? নাকি সময়ের হিসেবে তিনি নিজেই বড় গোলমাল করে ফেললেন।
২৮ জুন ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন
খেলোয়াড়দের দোষ দেওয়াটা ঠিক হবে না, সিস্টেমটাই কিন্তু এমন: সাকিব
সোমবার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয় বাংলাদেশ। দুই টেস্টের কোনটিতেই লড়াই করতে পারেনি। হারের ধরণ প্রায় একই। দুই ম্যাচেই প্রশ্নবিদ্ধ ছিল ব্যাটিং।
২৮ জুন ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন
শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে টুর্নামেন্টটি শুরু হবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তিনটি ডাবল রাউন্ড রবিন ফরম্যাট একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে।,সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর।
২৮ জুন ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
এমন হারেও ইতিবাচক অনেক কিছু নেওয়ার দেখছেন সাকিব
হোয়াইটওয়াশড হওয়ার পাশাপাশি টেস্টে ১০০ হারের দেখাও পেয়েছে দল। তবে অধিনায়ক সাকিব আল হাসান এই বিপর্যয়ের মাঝেও খুঁজছেন আলোর রেখা।
২৭ জুন ২০২২, ০৯:০৪ অপরাহ্ন
হোয়াইটওয়াশড হয়ে টেস্টে ১০০ হারের দেখা পেল বাংলাদেশ
সেন্ট লুসিয়ায় সোমবার কোন রকমে ইনিংস হার এড়ালেও গল্পটা ভিন্ন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। দুই ম্যাচের টেস্ট সিরিজেও অনুমিতভাবেই হোয়াইটওয়াশড হয়েছে।
২৭ জুন ২০২২, ০৮:২১ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি
চতুর্থ দিনে মিরাকল কিছু না হলে অনেকটা আনুষ্ঠানিকতার সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ১৩২ রানেই যে হারিয়ে বসেছে ৬ উইকেট।
২৭ জুন ২০২২, ০২:৫৮ অপরাহ্ন
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ইংল্যান্ড
জয়ের পথটা আগের দিনই করে রেখেছিল ইংল্যান্ড। শেষ দিনে দরকার ছিল কেবল ১১৩ রান। হাতে ছিল ৮ উইকেট। তবে নাটকীয় কিছু হয়নি। প্রত্যাশিত জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল ইংলিশরা। টানা তৃতীয় টেস্টে আড়াইশর বেশি রান তাড়া করে জয়ের অনন্য নজির গড়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল দলটি।
২৭ জুন ২০২২, ০২:৩০ অপরাহ্ন
আইরিশদের উড়িয়ে শুরু পান্ডিয়ার ভারতের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই। তার পরিবর্তে প্রথম বারের মতো ভারতের নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া। আর তার প্রথম দিনে আয়ারল্যান্ড সফরে দারুণ সূচনা ভারতের। স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েই সিরিজ শুরু করল দলটি।
২৭ জুন ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন
নতুন তারিখে সেই পুরনো গল্পই
রোববার সেন্ট লুসিয়ায় দফায় দফায় বৃষ্টির বিড়ম্বনা না থাকলে খেলা হয়ত চতুর্থ দিনে যেতই না। বৃষ্টিতে ২৩ ওভার কম হওয়ার পরও যে ১৭৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩২। ইনিংস হার এড়াতেই এখনো দরকার ৪২ রান।
২৬ জুন ২০২২, ০৯:৫০ অপরাহ্ন
রোচের প্রথম শিকার সাকিব, আড়াইশতম তামিম
২০০৯ সালে জুলাই মাসে অভিষেক টেস্টে সাকিব আল হাসানকে আউট করে উইকেট নেওয়া শুরু রোচের। এরপর দারুণ পথচলায় তরতর করে এগিয়েছেন। হাল ধরেছেন ক্যারিবিয়ান পেস আক্রমণের।
২৬ জুন ২০২২, ০৬:৫২ অপরাহ্ন
সারাজীবন তো টেস্টে হেরেই এসেছি: পাপন
২২ বছর ধরে টেস্ট খেললেও এই সংস্করণে বাংলাদেশের অবস্থা বরাবরই নাজুক। দারুণ কিছু জয় পেলেও বেশিরভাগ সময়েই ভালো পারফরম্যান্স উপহার দেওয়া এখনও সম্ভব হয়নি তাদের পক্ষে।
২৬ জুন ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
পোপ-রুটের ব্যাটে জয়ের পথে ইংল্যান্ড
আবার সেই ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলের ব্যাটে চড়ে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। তবে সে লক্ষ্য খুব বেশি সমস্যায় ফেলতে পারছে না ইংলিশদের জন্য। সাবেক অধিনায়ক জো রুট ও অলি পোপের দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ দিন শেষেই জয় দেখছে ইংল্যান্ড।
২৬ জুন ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
খালেদের প্রথম ৫ উইকেটে চারশো ছাড়িয়ে থামল ওয়েস্ট ইন্ডিজ
রোববার সেন্ট লুসিয়ায় তৃতীয় দিনের শুরু থেকে ছিল বৃষ্টি বাগড়া। ৯ ওভার পর বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকে। এরপর শুরুর পর স্বাগতিকরা ৪০৮ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের ২৩৪ রান ছাপিয়ে তারা ১৭৪ রানের বড় লিড নিয়েছে।
২৬ জুন ২০২২, ০৫:৪২ অপরাহ্ন
বৃষ্টি বিড়ম্বনায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
খেলা বন্ধ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৭৬ রান। বাংলাদেশ থেকে এরমধ্যে তারা এগিয়ে গেছে ১৪২ রানে। আগে দিন সেঞ্চুরি তোলা কাইল মেয়ার্স ১৪০ রানে অপরাজিত আছেন, ৭ রান করে তার সঙ্গী কেমার রোচ।
২৬ জুন ২০২২, ০৩:২৯ অপরাহ্ন
বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
বিশ্বকাপের আগে বাড়তি প্রস্তুতি নিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এ সিরিজের অপর দলটি বাংলাদেশ।
২৬ জুন ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
টেস্ট চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত ফোকস, বদলি বিলিংস
লিডসের হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক বেন ফোকস। যদিও তৃতীয় দিনেই মাঠে না নামেননি তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ দুই দিনও খেলতে হবে তাকে ছাড়াই। তার বদলি হিসেবে বদলি হিসেবে একাদশে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।
২৬ জুন ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
সিলেটে বন্যায় দুর্গতের পাশে দাঁড়ালেন মুশফিক
মুশফিকের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি স্টার। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল মুশফিকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে।
২৬ জুন ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
শাস্তি পাচ্ছে বাংলাদেশ দল, বললেন ডমিঙ্গো
সবমিলিয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে টাইগাররা।
২৬ জুন ২০২২, ০৫:১৬ পূর্বাহ্ন
ম্যাচের মাঝে করোনা পজিটিভ রোহিত
রোহিত বর্তমানে আইসোলেশনে আছেন। তার সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার জন্য রোববার আরটি-পিসিআর টেস্ট করানো হবে।
২৬ জুন ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন