এশিয়ার বাইরের উইকেটের যে কারণে অসহায় মোস্তাফিজ

যেসব উইকেটে স্পিনাররা সুবিধা পান, অর্থাৎ যেসব উইকেট কিছুটা মন্থর ঘরানার, যেখানে বল গ্রিপ করে সেখানে ঝাঁজালো বল করতে পারেন মোস্তাফিজ। কিন্তু উইকেট গতিময়, বাউন্সি হলেই উল্টো নির্বিষ হয়ে যেতে হয় তাকে।
৬ জুলাই ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন

‘বাজবলের’ প্রভাব বদলে দিল ইংল্যান্ড দলকে

ইংল্যান্ড দল যে মন্ত্রবলে টেস্টে পেয়ে গেছে ভিন্ন ভাষা। পেয়ে যাচ্ছে চোখ ধাঁধানো এমনকি প্রায় অবিশ্বাস্য সব জয়।
৬ জুলাই ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন

শাস্তি পেয়ে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত

মরার উপর খাড়ার ঘা হয়তো একেই বলে। একে প্রায় জয়ের পথে থাকা ম্যাচ হাতছাড়া করেছে ভারত। তার উপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট গেল কাটা। স্লো ওভার রেটের পয়েন্ট কাটা যাওয়ায় তারা নেমে গেল চিরশত্রু পাকিস্তানের নিচে! শুধু তাই নয়, জরিমানাও গুনতে হবে ভারতকে। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে খেলোয়াড়দের।
৫ জুলাই ২০২২, ০৬:১৭ অপরাহ্ন

ক্রিকেটারদের ফেরীতে আটলান্টিক পারি দেওয়ার কারণ জানাল বিসিবি

সেন্ট লুসিয়া থেকে মার্টিনিক হয়ে ডমিনিকা। যাত্রা পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ক্রুজ শিপে আটলান্টিক মহাসাগরে উত্তাল ঢেউয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। চাইলেই কি বিকল্প ব্যবস্থা করা যেত না? এ নিয়ে অনেক প্রশ্ন ক্রিকেট ভক্তদের মনে। শেষপর্যন্ত কেন ফেরীতে পারি দিল ক্রিকেটাররা তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
৫ জুলাই ২০২২, ০১:১৩ অপরাহ্ন

'ম্যাচ ফি কি'? সেটা এখনও জানেই না মফস্বলের মেয়েরা

বর্তমানে অভিনেত্রী হিসেবে টেলিভিশন মিডিয়াতে কাজ করলেও মিশু চৌধুরীর উত্থান ছিল ক্রিকেট দিয়েই। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আজাদ স্পোর্টিং, ইন্দিরা রোড ক্লাব, সিলেট ডিভিশনের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ক্রিকেট খেলেছেন আট বছর। কিন্তু ম্যাচ ফি নামক এই জিনিসটা খুব অল্পই পেয়েছেন তিনি। কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি এখনও দেওয়া হয় নাম মাত্র অঙ্কে।
৫ জুলাই ২০২২, ১২:৩৯ অপরাহ্ন

রেকর্ড গড়েই ভারতকে হারাল ইংল্যান্ড

ম্যাচের প্রথম তিন দিনে পরিষ্কার দাপট দেখিয়েছে ভারত। তাতে লক্ষ্যটাও দেয় বিশাল। জিততে হলে রান তাড়ায় নিজেদের নতুন রেকর্ড করতে হতো ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত তাই করে দেখাল দলটি। সাবেক অধিনায়ক জো রুট ও দারুণ ছন্দে থাকা ব্যাটার জনি বেয়ারস্টোর ব্যাটে রেকর্ড লক্ষ্যও হয়ে গেল মামুলী। অসাধারণ এক জয়ে সিরিজ শুরু ইংলিশদের।
৫ জুলাই ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন

এজবাস্টন টেস্টে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ ভারতীয়দের

টুইটারে বেশ কয়েকজন ভারতীয় সমর্থক লিখেছেন সোমবার তাদের উদ্দেশ করে বর্ণবাদী আচরণ করেছেন ইংলিশ সমর্থকরা। ইয়র্কশায়ারের সাবেক স্পিনার আজিম রফিক এসব পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক।’
৫ জুলাই ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন

ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা

আগামী ১ অগাস্ট থেকে নতুন এই চুক্তি কার্যকর করার কথা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যৌথভাবে এই চুক্তিতে আছেন নারী ও পুরুষ ক্রিকেটাররা।
৫ জুলাই ২০২২, ০৭:২১ পূর্বাহ্ন

পুলিশে যোগ দিলেন শাহীন আফ্রিদি!

পুলিশের পোশাক পরিহিত শাহীন শাহ আফ্রিদিকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন আইজি মোজাজ্জেম আনসারি। ছবিটি দেখলে মনে হতে পারে তবে কি খেলা ছেড়ে কি তবে পুলিশে যোগ দিলেন পাকিস্তানি এই পেসার?
৫ জুলাই ২০২২, ০৬:০৫ পূর্বাহ্ন

পাওয়ার হিটিংয়ের সমস্যা কি শুধু শারীরিক অক্ষমতায়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াইবিহীন হারের পর আবার বিষয়টি আলোচনায়। বিস্ফোরক ইনিংসে (২৮ বলে ৬১) ক্যারিবিয়ানদের রানকে দুশোর কাছে নিয়ে যাওয়ায় রভম্যান পাওয়েলের পেশিবহুল শরীরকে ইঙ্গিত করছেন অনেকে। প্রাকৃতিকভাবে পাওয়ালের মতো পেশিশক্তি নেই বাংলাদেশের খেলোয়াড়দের। তাহলে কি অসহায়ভাবে হারের অপেক্ষা করে যেতে হবে?
৫ জুলাই ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন

‘প্যাথেটিক উইকেটে খেলে পাওয়ার হিটার নাই বলে কান্নাকাটি’

সাধারণত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই বেশিরভাগ ম্যাচ খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মন্থর ও টার্নিং উইকেটের জন্য পরিচিত এই ভেন্যু। এখানে টি-টোয়েন্টি ম্যাচেও বলে রানে করা হয়ে পড়ে কঠিন!
৫ জুলাই ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন

সাকিবের ওই ইনিংস নিয়ে প্রশ্ন তুললেন আশরাফুল

দ্বিতীয় ওভারে ক্রিজে এসে শেষ পর্যন্ত টিকে সাকিব আল হাসান অপরাজিত ফিফটি করলেও ইনিংসটিকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
৫ জুলাই ২০২২, ০৩:৫৭ পূর্বাহ্ন

রুট-বেয়ারস্টোর ব্যাটে হার দেখছে ভারত

ক্যারিয়ারের সেরা ফর্মেই আছেন জনি বেয়ারস্টো। তার প্রথম ইনিংসের সেঞ্চুরিতেই ম্যাচে টিকে ছিল ইংলিশরা। এবার দ্বিতীয় ইনিংসেও ঢাল হয়ে দাঁড়িয়েছে তার ব্যাট। এবার সঙ্গে পেয়েছেন সাবেক অধিনায়ক জো রুটও। এ দুই ব্যাটারের অসাধারণ ব্যাটিংয়ে আরও একটি রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় ইংল্যান্ড। হারের পথে সফরকারী ভারত।
৪ জুলাই ২০২২, ০৭:০৫ অপরাহ্ন

সাকিবের দিন ভালো যাচ্ছিল না টের পেয়ে চড়াও হন পাওয়েল

ইনিংসের ১৬তম ওভারে পাওয়া ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।
৪ জুলাই ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

অন্যতম সেরা লিটন যেকোনো পজিশনে ব্যাট করার সামর্থ্য রাখে: মাহমুদউল্লাহ

বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে চার নম্বরে নেমে ১৪ বলে ৯ করে আউট হন লিটন। দ্বিতীয় ম্যাচে চোটের কারণে মুনিম শাহরিয়ার না থাকায় নামেন ওপেন করতে। প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু হলেও ফ্লিক করে ছক্কার চেষ্টায় তার ইনিংস থামেন ৪ বলে ৫ রানে।
৪ জুলাই ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন

যে কারণে মোসাদ্দেককে আর বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ

মোসাদ্দেক হোসেন সৈকতের এই ম্যাচটা খেলারই কথা ছিল না। ওপেনার মুনিম শাহরিয়ারের চোট সুযোগ মেলে তার। ব্যাট হাতে করেন ১১ বলে ১৫ রান, কিন্তু তার আগে এক ওভার বল করে কোন রান না দিয়ে নিয়েছিলেন উইকেট। তাকে কেন পরে আর বোলিং দেওয়া হয়নি এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৪ জুলাই ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

সাকিবের ‘ওয়ানডে ঘরানার’ ইনিংসের মূল্য আসলে কি?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৩ রানের লক্ষ্যে শুরুতে ৩ উইকেট হারানোর পরই যেন হার মেনে নিয়ে ব্যাট করে গেল বাংলাদেশ দল!
৪ জুলাই ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন

বোলিংকে দায় দিচ্ছেন মাহমুদউল্লাহ

ডমিনিকায় রোববার অনেকটা একপেশে ম্যাচে বাংলাদেশকে ৩৫ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ১৯৩ রানের জবাবে শেষ তিন ওভারে ৪১ রান আনার পরও বাংলাদেশ করতে পারে ১৫৮ রান। এটাই বলে দেয় কতটা চেষ্টাহীন ছিল রান তাড়ার এই মিশন।
৪ জুলাই ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

ব্যাটিংয়ে নেই টি-টোয়েন্টির ঝাঁজ, বাংলাদেশের বড় হার

ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
৩ জুলাই ২০২২, ০৮:৪৯ অপরাহ্ন

কিংয়ের ফিফটির পর পাওয়েলের ঝড়ে বাংলাদেশ পেল কঠিন লক্ষ্য

প্রথম চার ওভারের মধ্যে ২ উইকেট তুলে নিল বাংলাদেশ। তবে এরপর ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক নিকোলাস পুরান মিলে পাল্টা আক্রমণ চালিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নিলেন শক্ত অবস্থানে। সেই ভিতের ওপর দাঁড়িয়ে বিধ্বংসী হয়ে উঠলেন রভম্যান পাওয়েল।
৩ জুলাই ২০২২, ০৭:১১ অপরাহ্ন