লাইভ

ওয়েবস্টারকেও বোল্ড করলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ডারউইনে ইতিহাসের সামনে বাংলাদেশ

ওয়েবস্টারকেও বোল্ড করলেন মিরাজ

চতুর্থ দিন সকালে মেহেদী হাসান মিরাজ স্পিন ভেল্কিতে বাংলাদেশের দাপট অব্যাহত রাখলেন। আলেক্স কেয়ারির পর বো ওয়েবস্টারকেও ফিরিয়ে দিলেন তিনি। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে গেলেন অজি অলরাউন্ডার। ১৯৩ রানে ৬ উইকেট হারালো অস্ট্রেলিয়া। এখনো ইনিংস হার এড়াতেই তাদের দরকার ৩৫ রান।

কেয়ারিকে ফিরিয়ে দিলেন মিরাজ

ক্যামেরন গ্রিন ও আলেক্স কেয়ারে পঞ্চম উইকেট জুটিতে পঞ্চাশ পেরিয়ে গিয়েছিলেন। তবে বিপদ বাড়ার আগেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার। গ্রিনের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ৫৬ রান। ৭২ বলে ৩০ রান করে আউট হয়েছেন কেয়ারি। ১৭৮ রানে পঞ্চম উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়ার। এখনো ইনিংস হার এড়াতে ৫০ রান করতে হবে তাদের।

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন দিনে দাপট দেখিয়ে চালকের আসনে ছিলো বাংলাদেশ। চতুর্থ দিনে সেটা অব্যাহত রেখে ঐতিহাসিক জয়ের হাতছানি নাজমুল হোসেন শান্তদের। রোববার ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছে অজিরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তুলেছিলো ৪২৬ রান। ২২৮ রানের বিশাল লিড নেওয়ার পর আগের দিন বল হাতে দারুণ শুরু হয়। ৩৭ রানে ২ ওপেনারকে ফেরানোর পর ১২২ রানে পড়ে ৪ উইকেট।