টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার ঠিক আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে চমকের পথ হাঁটেনি অজিরা। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই টেস্টের দলে জায়গা করে নিয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। স্পিন বিভাগের মূল দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ নাথান লায়ন।
সেরাদের নিয়ে গড়া একাদশে জায়গা পাননি ব্যাক-আপ পেসার স্কট বোল্যান্ড ও কিপার-ব্যাটার জশ ইংলিশ। অজিদের ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস সূচনা করবেন জেক ওয়েদারল্ড। তিন নম্বরে দেখা যাবে মার্নাস লাবুশেনকে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দিনের খেলা।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
সিরিজ সূচি
| ম্যাচ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| প্রথম টেস্ট | ১৩-১৭ আগস্ট | ডারউইন |
| দ্বিতীয় টেস্ট | ২২-২৬ আগস্ট | ম্যাকাউ |