চীনে কোয়ারেন্টাইন করা ভবন ধসে আটকা অন্তত ৭০

স্টার অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে হোটেল ভবন ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। ভবনটিতে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

আজ শনিবার প্রদেশের কুয়ানজু শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যার দিকে ভবন ধসের ঘটনা ঘটে। ভবনটিতে ৭০ জনের মতো ছিলেন। এদের মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।