বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকার দর্শকদের বিনোদিত করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর এবারে পাড়ি জমিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।

আগামীকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। চট্টগ্রামে ম্যাচ হবে মোট ১২টি। খেলা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজশাহী রয়্যালস। দুই ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে। তারা অবশ্য ম্যাচ খেলেছে তিনটি করে।

চট্টগ্রাম পর্বের সূচি:

১৭ ডিসেম্বর, মঙ্গলবার

১ম ম্যাচ- খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস (দুপুর ১টা ৩০ মিনিট)

২য় ম্যাচ- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

১৮ ডিসেম্বর, বুধবার

১ম ম্যাচ- কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স (দুপুর ১টা ৩০ মিনিট)

২য় ম্যাচ- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

২০ ডিসেম্বর, শুক্রবার

১ম ম্যাচ- খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স (দুপুর ২টা)

২য় ম্যাচ- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স (সন্ধ্যা ৭টা)

২১ ডিসেম্বর, শনিবার

১ম ম্যাচ- খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার (দুপুর ১টা ৩০ মিনিট)

২য় ম্যাচ- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

২৩ ডিসেম্বর, সোমবার

১ম ম্যাচ- ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স (দুপুর ১টা ৩০ মিনিট)

২য় ম্যাচ- খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)

২৪ ডিসেম্বর, মঙ্গলবার

১ম ম্যাচ- ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার (দুপুর ১টা ৩০ মিনিট)

২য় ম্যাচ- কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।