বিপিএল ২০১৯: পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক

৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসর শুরুর তারিখ আগেই জানিয়েছিল বিসিবি। এবার পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস, দিনের অন্য খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স।

এবারও দেশের তিন ভেন্যুতে হবে টি-টোয়েন্টির আসর। প্রথম পর্বে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। পরের ভাগে ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় ফিরে আরেক দফা খেলার পর বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানিয়ারি থেকে ৩০ জানিয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম পর্বের খেলা। 

এলিমিনেটর ও চূড়ান্ত রাউন্ডের খেলা ফের আসবে ঢাকায়।

প্রতিদিন দুটি করে খেলা হবে আগের আসরের মতই। প্রথম খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। পরেরটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। তবে শুক্রবারে দুই ম্যাচ শুরু হবে যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। 

মাসব্যাপী এই আসরের ফাইনালের তারিখ ঠিক করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। কোন কারণে ওইদিন খেলা না হলে পরদিন রিজার্ভ ডেতে হবে খেলা।

তারিখ

ভেন্যু

দিনের খেলা

রাতের খেলা

জানুয়ারি ০৫, ২০১৯

ঢাকা

রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস

ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ০৬, ২০১৯

ঢাকা

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনা্ম সিলেট সিক্সার্স

খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ০৮, ২০১৯

ঢাকা

ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ০৯, ২০১৯

ঢাকা

সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস

খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ১১, ২০১৯

ঢাকা

ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ১২, ২০১৯

ঢাকা

চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস

ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স

জানুয়ারি ১৩, ২০১৯

ঢাকা

রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ১৫, ২০১৯

সিলেট

খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস

সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ১৬, ২০১৯

সিলেট

ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ১৮, ২০১৯

সিলেট

সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইটানস

জানুয়ারি ১৯, ২০১৯

সিলেট

সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস

জানুয়ারি ২১, ২০১৯

ঢাকা

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস

ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস

জানুয়ারি ২২, ২০১৯

ঢাকা

খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স

ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

জানুয়ারি ২৩, ২০১৯

ঢাকা

চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

খুলনা টাইটানস বনাম সিলেট সিক্সার্স

জানুয়ারি ২৫, ২০১৯

চট্টগ্রাম

সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ২৬, ২০১৯

চট্টগ্রাম

সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস

চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ২৮, ২০১৯

চট্টগ্রাম

খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

জানুয়ারি ২৯, ২০১৯

চট্টগ্রাম

চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

জানুয়ারি ৩০, ২০১৯

চট্টগ্রাম

চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস

সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

ফেব্রুয়ারি ০১, ২০১৯

ঢাকা

ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স

ফেব্রুয়ারি ০২, ২০১৯

ঢাকা

রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস

ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস

ফেব্রুয়ারি ০৪, ২০১৯

ঢাকা

এলিমেনেটর (৩য় বনাম ৪র্থ)

প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয়)

ফেব্রুয়ারি ৬, ২০১৯

ঢাকা

 

দ্বিতীয় কোয়ালিফায়ার (পরাজিত দল ৪৪ বনাম জয়ী দল ৪৩)

ফেব্রুয়ারি ৮, ২০১৯

ঢাকা

 

ফাইনাল

ফেব্রুয়ারি ৯, ২০১৮

ঢাকা

 

ফাইনালের রিজার্ভ দিন