করোনা টিকা না নিয়ে অফিসে যাওয়ায় সিএনএন’র ৩ কর্মী বরখাস্ত
করোনাভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকারের বরাত দিয়ে আজ শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
৬ আগস্ট ২০২১, ০২:৫৮ অপরাহ্ন
টিকা নেওয়া ব্যক্তিরাও সংক্রমণ ছড়াতে পারেন: সিডিসি
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রিশেল ওয়ালেনস্কি বলেছেন, পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তারাও সংক্রমণ ছড়াতে পারেন।
৬ আগস্ট ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ন
যৌন হয়রানির দায়ে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ করা উচিত: বাইডেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
৪ আগস্ট ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
দুই ডোজ টিকা নিলে আক্রান্তের হার ১ শতাংশেরও কম: গবেষণা
দুই ডোজ বা টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের মধ্যে এক শতাংশেরও কম সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হন বলে যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে।
৩ আগস্ট ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট জলবসন্তের মতো সহজে ছড়ায়: সিডিসি
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি আভ্যন্তরীণ নথি অনুযায়ী, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টটি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে আরও কঠিন অসুস্থতার সৃষ্টি করছে এবং তা জলবসন্তের (চিকেন পক্স) মতো সহজে ছড়িয়ে পড়ছে।
৩০ জুলাই ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
এ বছরের শেষে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এ বছরের শেষের দিকে ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার নেওয়া হবে। তবে তারা ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত রাখবে।
২৭ জুলাই ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন
সান দিয়েগো চিড়িয়াখানায় বিরল তুষার চিতা করোনায় আক্রান্ত
যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় একটি বিরল তুষার চিতা (স্নো লেপার্ড) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
২৬ জুলাই ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমিত করছে ডেল্টা ভ্যারিয়েন্ট
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
১৭ জুলাই ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন
চীনের জিনজিয়াং প্রদেশের পণ্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের উদ্যোগ
চীনের জিনজিয়াং প্রদেশের সব পণ্য নিষিদ্ধ করে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে আইন পাশ করা হয়েছে। উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর ওপর বেইজিংয়ের গণহত্যার শাস্তি হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
১৫ জুলাই ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
রাশিয়াকে ‘ক্ষতিকারক কাজে’ না জড়াতে সতর্ক করলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরের শুরুতে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা যদি ‘ক্ষতিকারক কাজে’ জড়িত হয় তাহলে তাদেরকে ‘বলিষ্ঠ ও অর্থবহ’ প্রতিক্রিয়ার শিকার হতে হবে।
১০ জুন ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকান দলের সদস্যদের ভোটে একটি বিল পাস হয়েছে।
৯ জুন ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন
উহানের ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে, ধারণা মার্কিন গবেষকদের
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় গবেষণাগারের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহানের একটি ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে যা অনুমান করা হচ্ছে তা বিশ্বাসযোগ্য এবং এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন। গবেষণাগারের গোপন প্রতিবেদনটির সঙ্গে সংশ্লিষ্টরা এ কথা বলেছেন।
৮ জুন ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ন
২০২৩ সাল পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছে, তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি দুই বছরের জন্য স্থগিত করছে। ফলে, ২০২৩ সালের শুরু পর্যন্ত নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না ট্রাম্প।
৪ জুন ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন
৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎস খোঁজার নির্দেশ বাইডেনের
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কোভিড-১৯ মহামারির উৎস খুঁজে বের করা সংক্রান্ত তদন্তের গতি বাড়াতে এবং ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন।
২৭ মে ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন
ট্রাম্পের অপরাধ তদন্তে গ্র্যান্ড জুরি প্যানেল
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধমূলক আইনে বিচার শুরু হবে কি না, তা নির্ধারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রসিকিউটর গ্র্যান্ড জুরি প্যানেল আহ্বান করেছেন।
২৬ মে ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন
ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্র করাই একমাত্র সমাধান: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা সংগঠিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি আলাদা রাষ্ট্র করাই এই দ্বন্দ্বের একমাত্র সমাধান।
২২ মে ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্সের প্রস্তাব
ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে প্রস্তাব তুলেছেন সিনেটর ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স। রয়টার্স জানায়, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তি আটকে দিতে বৃহস্পতিবার তিনি সিনেটে এ প্রস্তাব তোলেন।
২১ মে ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে বাইডেনের অনুমোদন
ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
১৮ মে ২০২১, ০৩:১০ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে ডেমোক্রেটদের ক্ষোভের মুখে বাইডেন
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি নিয়ে ডেমোক্রেটরা এখন প্রশ্ন তুলছেন।
১৬ মে ২০২১, ০২:১৮ অপরাহ্ন
দরিদ্র কৃষ্ণাঙ্গ নারীদের জন্য গ্রামীণ আমেরিকার ১৩০ কোটি ডলারের ক্ষুদ্রঋণ প্রকল্প
মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ আমেরিকা ‘এলিভেটিং ব্ল্যাক উইমেন এনট্রাপ্রেনার্স’ নামে বিশেষ কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে ৮০ হাজার দরিদ্র কৃষ্ণাঙ্গ নারীকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে।
১৬ মে ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন