সান দিয়েগো চিড়িয়াখানায় বিরল তুষার চিতা করোনায় আক্রান্ত

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় একটি বিরল তুষার চিতা (স্নো লেপার্ড) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তুষার চিতাটির কাশি ও সর্দি লক্ষ্য করেন। পরবর্তীতে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

চিতাটি কীভাবে আক্রান্ত হলো সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে, চিতাটি এখন ভালো আছে এবং অতিরিক্ত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্নো লেপার্ড ট্রাস্টের তথ্যমতে, বিশ্বে বর্তমানে আনুমানিক চার থেকে ছয় হাজার তুষার চিতা আছে।