জামালপুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান মোল্লা (৪৫) ওই এলাকার বাসিন্দা।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে ঘরে একা পেয়ে যৌন নিপীড়ন করে শাহজাহান। সেসময় কিশোরী চিৎকার করলে শাহজাহান পালিয়ে যান।
 

ওসি স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে হাজির করা হবে।