জাতীয়সহ অন্যান্য নির্বাচন ঘিরে দ্বিতীয় দফা সংলাপে ইসি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অংশীজনদের মতামত নিতে দ্বিতীয় দফায় দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
২২ মার্চ ২০২২, ০৫:১৫ পূর্বাহ্ন

ইভিএম এখনো বুঝে উঠিনি, বিষয়টি নিয়ে পরে কথা বলবো: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
১৮ মার্চ ২০২২, ০২:০০ অপরাহ্ন

যে কারণে নির্বাচন কমিশনের সংলাপে যাননি বেশিরভাগ শিক্ষাবিদ

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে না যাওয়ার কারণ হিসেবে শিক্ষাবিদদের মধ্যে অনেকে ব্যক্তিগত সমস্যা এবং অনেকে অসুস্থতার কথা জানিয়েছেন। আবার অনেকে বলছেন এই সংলাপ ‘লোক দেখানো’ ও অর্থবহ হবে না মনে করে যাননি তারা।
১৪ মার্চ ২০২২, ০১:৩৮ অপরাহ্ন

সব দলকে নির্বাচনমুখী করতে আমাদের চেষ্টার ঘাটতি থাকবে না: নতুন সিইসি

দেশের গণতন্ত্র শক্তিশালীকরণে সহায়তা করতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ অপরাহ্ন

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করব: সিইসি

নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সে জন্য আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

অতীতের ইসির ভুলের পুনরাবৃত্তি হবে না: নবনিযুক্ত কমিশনার মো. আলমগীর

অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব এবং অতীতের ইসির ভুলের পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা দিলো সার্চ কমিটি

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ অপরাহ্ন

বঙ্গভবনে সার্চ কমিটি

আগামী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিতে বঙ্গভবনে পৌঁছেছে সার্চ কমিটি।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ অপরাহ্ন

সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে নামের তালিকা দেবে সার্চ কমিটি

আগামী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন

ভোটারদের উদাসীনতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কালপর্ব

সদ্য বিদায়ী নির্বাচন কমিশনের (ইসি) অধীনে অনুষ্ঠিত প্রায় সব স্থানীয় সরকার নির্বাচনে এর আগের ইসির অধীনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলোর তুলনায় ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন

তালিকা প্রায় চূড়ান্ত, ১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করা হবে তাদের তালিকা প্রকাশ করা হবে না। সংক্ষিপ্ত তালিকায় আজ ১০ থেকে ১২ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫ অপরাহ্ন

২০ জনের নাম চূড়ান্ত, কাল আবার বৈঠক: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নাম বাছাইয়ে আরও দুএক দিন বৈঠকে বসবে সার্চ কমিটি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৭ পূর্বাহ্ন

ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাইয়ে বৈঠকে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নাম বাছাইয়ে বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজ শনিবার সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন

সুজন নির্বাচন করে না, তাদের এত দাদাগিরি কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পরামর্শ-মতামত দিয়ে সরব থাকা বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজনকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘তারা নির্বাচন করে না, করবেও না। তারা যেভাবে পরামর্শ দিচ্ছে, তাদের এত দাদাগিরি কেন? আর গণমাধ্যমেও সেটি ফলাও করে প্রকাশ করা হয় কেন, সেটিও আমার প্রশ্ন।’
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন

কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে তা প্রকাশের দাবি সুজনের

কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে তা জনগণকে জানিয়ে সার্চ কমিটিকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

বিদায় নেওয়ার পর কী করবেন জানালেন নুরুল হুদা কমিশনের সদস্যরা

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর সোমবার সকালে নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশনের সদস্যরা।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২১ অপরাহ্ন

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৬ পূর্বাহ্ন

‘গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত সর্বত্র জনমানসের প্রতিফলন একান্ত অনুপস্থিত। এতে বিশেষভাবে টাকার খেলাই প্রতিভাত হয়। রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ীদের করতলগত হয়ে যাচ্ছে।’
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন

ইসির কার্যক্রম নিয়ে ‘বিব্রত নই’: সিইসি নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এই নির্বাচন কমিশনের ৫ বছরের মেয়াদ নিয়ে তারা ‘বিব্রত’ নন।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন

ইসি গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচন কমিশন গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন