ইসির কার্যক্রম নিয়ে ‘বিব্রত নই’: সিইসি নুরুল হুদা

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এই নির্বাচন কমিশনের ৫ বছরের মেয়াদ নিয়ে তারা 'বিব্রত' নন।

আজ সোমবার নির্বাচন কমিশনের মেয়াদের শেষ দিনে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অবসরে যাওয়ার পর তাদের কার্যক্রম নিয়ে বিব্রতবোধ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কোনো বিব্রত নই। আমাদের কোনো দুর্বলতা নেই, কমতি নেই। সুতরাং কোনো বিব্রত নই।'

নিজেদের সফল দাবি করার পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো ব্যর্থতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'আমরা এর জন্য দুঃখিত।'

তিনি আরও বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে এক রকম হয়, না হলে আরেক রকম হয়। কোনো কোনো রাজনৈতিক দল আমাদের উপর খুশি না, সন্তুষ্ট না। আমরা তাদের আস্থা অর্জন করতে পারিনি।'