ইসি গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি: মন্ত্রিপরিষদ সচিব

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশন গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জনের নাম এসেছে। এ ছাড়া, ব্যক্তিগতভাবে দিয়েছেন ২৯ জন এবং ইমেইলে এসেছে ১২৪ জনের নাম। এগুলো পরবর্তীতে কমিটি দেখবে। এমনো হতে পারে একজনের নাম ৪-৫ বার আসতে পারে।