মাঠপর্যায়ের অপরাধ নিয়ে কাজ করেন সিএমপির বিভিন্ন জোনে কর্মরত এমন অন্তত ৭ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী এবং আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তাগিদ দিচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ঠিক এমন সময়ে চিহ্নিত অস্ত্রধারীদের 'দুষ্কৃতকারী' আখ্যা, নগরীতে তাদের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সিএমপি কমিশনার ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা মাঠ পর্যায়ের পুলিশের কাছে পরিষ্কার নয়।
নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার না করে বহিষ্কারাদেশ আসলেই হাস্যকর। কারণ তারা কেউ তো এখানে বসে নেই। তারা বাইরে থেকেই এখানকার সবকিছু নিয়ন্ত্রণ করছে।'