যশোরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের বাঘারপাড়া উপজেলায় চার বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে আটক করে পিটুনি দিয়েছেন স্থানীয়রা।

গতকাল এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসা দিয়ে হেফাজতে নেয় বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম।

ওসি জানান, স্থানীয়রা ওই যুবককে একটি গাছের সঙ্গে বেঁধে তার যৌনাঙ্গে ইট ঝুলিয়ে দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, শিশুটিকে ফরেনসিক পরীক্ষার জন্য যশোরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। এসময় শিশুটির চিৎকার শুনে পথচারীরা ঘটনাস্থলে ছুটে এলে তিনি পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে খুঁজে বের করে আটক করেন এবং অভিযোগের বিষয়টি জানতে পেরে পিটুনি দেন।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।