মডেল-অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় বন্ধু গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে গতকাল একটি মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হাসিবকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’