টঙ্গীতে অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সকালে স্থানীয় লোকজন ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স আনুমানিক ২২ বছর। আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জিল্লুর আরও বলেন, ‘ওই যুবক অতীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল কি না। পিটিয়ে হত্যার ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে।’