নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বনানী ডি-ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে সাজেদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, সাজেদুলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, গতকাল রাত ১১টায় শুরু হওয়া এই অভিযানের সময় ভবনে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধার মুখে পড়ে এবং সেখানকার নিরাপত্তাকর্মীরা কোনো সহযোগিতা করেননি।