টেকনিক্যাল মোড়ে চলন্ত গাড়ি থেকে ককটেল বিস্ফোরণ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাবতলীগামী চলন্ত একটি গাড়ি থেকে দুর্বৃত্তরা টেকনিক্যাল মোড়ে ককটেল ছুড়ে মারে।

এ ঘটনায় কোনো হতাহত নেই। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।