সোয়া ২ ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত নারীর আহাজারি। ছবি: মেহেদী হাসান/ স্টার
রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ সোমবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুরের পল্লবী এলাকার এ বস্তিটিতে আগুন লাগে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।