কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।সা।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।