বিভিন্ন অনুষঙ্গ দিয়ে কীভাবে চুল সাজাবেন?

সাবরিনা এন ভূঁইয়া

বন্ধুর জন্মদিন কিংবা কাজিনের বিয়ের জন্য আপনার লুক পরিকল্পনা করার সময় পোশাক, গয়না ও জুতা সব ঠিকঠাক থাকে। কিন্তু চুল? কেন নারীদের কেউ কেউ তাদের চুলের স্টাইলকে পরে ভাবার বিষয় হিসেবে বিবেচনা করেন?

কল্পনা করুন, আপনি একটি অনুষ্ঠানে এসেছেন, দারুণভাবে সেজেছেন, চুল স্টাইল করা আছে, কিন্তু তাতে আলাদা আকর্ষণ নেই। এর ফলে আপনার পুরো লুকও আসলে আকর্ষণ হারাবে! এখানেই চুলের অনুষঙ্গের ভূমিকা। এগুলোর মাধ্যমেই চুলের যেকোনো সাধারণ স্টাইলকেও আলাদা ও নিখুঁত করা যায়। সবচেয়ে ভালো বিষয় হলো, আপনি আপনার পোশাক ও স্টাইলের সঙ্গে মিলিয়ে পছন্দমতো অনুষঙ্গ বেছে নিতে পারেন।

চুলের বিভিন্ন অনুষঙ্গ সবচেয়ে প্রাচীন অলংকারগুলোর একটি। সভ্যতার শুরু থেকেই নারী ও পুরুষ উভয়েই চুলে বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করতেন সৌন্দর্য বাড়াতে এবং সামাজিক মর্যাদা বোঝাতে। সেই অর্থে, প্রাচীন মিশরীয়দের জন্য চুলের গয়না ছিল একইসঙ্গে কার্যকর ও ফ্যাশনেবল। উচ্চ সামাজিক শ্রেণির মানুষরা তাদের মর্যাদা বোঝাতেও নির্দিষ্ট স্টাইল ব্যবহার করতেন।

Accessorise your hair with flair!
ছবি: আদনান রহমান

চুলের জন্য অনুষঙ্গ বেছে নেওয়ার সময় অনেক বিকল্পই থাকে। প্রতিটি উপলক্ষ ও স্টাইলের জন্য আলাদা চুলের অলংকার রয়েছে। তাই চলুন মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করি।

টরটয়েসশেল হেয়ারব্যান্ড আপনার উড়ন্ত চুলকে ঠিকঠাক জায়গায় রাখবে। একইসঙ্গে আপনাকে দেবে পরিশীলিত লুক। নানা আকার ও মাপের ক্ল ক্লিপ এবং স্ক্রাঞ্চি হেয়ার ব্যান্ড বর্তমানে প্রতিটি স্টাইলিশ নারীর পছন্দের অনুষঙ্গ। আপনি চাইলে আরও একধাপ এগিয়ে নিজের নাম দিয়ে কাস্টমাইজ করা ক্ল ক্লিপও নিতে পারেন।

আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়া ক্ষেত্রে ফ্রেঞ্চ টুইস্টে রাইনস্টোন পিন ব্যবহার করুন, যাতে এটি আরও বিশেষ হয়ে ওঠে।

ঐতিহ্যবাহী চুলের স্টাইলের জন্য দরকার এমন মার্জিত অলংকার, যা চুলের গয়নার মতো কাজ করবে। তাই মায়ের সংগ্রহ থেকে নিয়ে তার দৃষ্টিনন্দন সোনার ‘খোপার কাঁটা’ পরুন, যা পার্টিতে সবার নজর কাড়বে।

Accessorise your hair with flair!
ছবি: আদনান রহমান

সুন্দর চুলের বাঙালি নারীরা প্রাচীনকালেও জানতেন কীভাবে অনুষঙ্গ ব্যবহার করতে হয়। তাই তাদের থেকে শিখেও কাজিন কিংবা বন্ধুর গায়ে হলুদের জন্য আপনার বেণীতে দাদির সোনার বেনি পরুন।

সোনালি রঙের সিল্কের (অফ-দ্য-শোল্ডার) পোশাকের সঙ্গে চুলে ঐতিহ্যবাহী অলংকার পরতে পারেন। এতে তা দেখতে হবে অসাধারণ আর আপনাকে অন্যরকম ভালো লাগায় আচ্ছন্নও করবে।

মডেল: মৃদুলা
স্টাইলিং: সোনিয়া ইয়াসমিন ইশা
জুয়েলারি: সিক্স ইয়ার্ডস স্টোরি
মেকআপ: সুমন রাহাত
হেয়ার: প্রবীণা
লোকেশন: স্টুডিও ক্রেন