মিশরে পুলিশের গুলিতে ২ ইসরায়েলি পর্যটকসহ নিহত ৩

স্টার অনলাইন রিপোর্ট

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় এক পুলিশ সদস্যের গুলিতে অন্তত দুই ইসরায়েলি পর্যটক ও একজন মিশরীয় নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, মিশরের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল অজ্ঞাত পরিচয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় পম্পেওস পিলার সাইটে সংঘটিত ওই হামলায় আহত হয়েছেন একজন।

সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।