হরমুজে নজরদারি চালাতে ওমানের সঙ্গে কাজ করছে ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ওমানের সঙ্গে একটি প্রোটোকলের খসড়া তৈরি করছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএর বরাতে আজ বৃহস্পতিবার দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আইআরএনএকে বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও সমন্বয়ের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘এই ব্যবস্থার অর্থ কোনো বিধিনিষেধ নয়, বরং নিরাপদ চলাচল নিশ্চিত করা, প্রক্রিয়া সহজ করা এবং এই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে আরও উন্নত সেবা দেওয়া।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দুই দেশ যৌথভাবে তত্ত্বাবধান করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই কার্যত বন্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।
এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।
প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী বাড়ছে তেলের দাম।