মধ্যপ্রাচ্যে উত্তেজনা অবসানে চীনের আহ্বান, ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মানের দাবি
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার অবিলম্বে অবসান চেয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
আল জাজিরার প্রতিবেদনের বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মানের ওপর জোর দিয়েছে বেইজিং।
China is highly concerned over the military strikes against Iran launched by the U.S. and Israel. Iran’s sovereignty, security and territorial integrity should be respected.
China calls for an immediate stop of the military actions, no further escalation of the tense situation,… pic.twitter.com/JzpKQgEpGy— CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) February 28, 2026
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় বেইজিং 'গভীরভাবে উদ্বিগ্ন'। একইসঙ্গে তারা উল্লেখ করেছে, 'ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।'
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
পাশাপাশি সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানানো হয়েছে।