ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার সকালে এই হামলা চালানো হয়।
সিএনএন বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানান।
হামলার পরপরই ইসরায়েল ইরানের প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় সারা দেশে 'বিশেষ ও স্থায়ী' জরুরি অবস্থা জারি করেছে।
তেহরানে বিস্ফোরণের শব্দ
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খবরে আরও বলা হয়, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে।