হামের উপসর্গে দেশে আরও ৭ মৃত্যু, মোট ১০১৯
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৯ জন মারা গেছে।
এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
একইসময়ে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ছয়জনের হাম শনাক্ত হলো।
আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮১৬ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৫০ হাজার ২০২ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।