হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ‍অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের তিনজনই বরিশালের। এ নিয়ে মোট ৬১ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশু ঢাকা, দুই শিশু ‍খুলনা ও এক শিশু সিলেট বিভাগের। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯১।

নতুন করে আরও ৪৮৯ শিশুর হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৭৯। আর উপসর্গ পাওয়া গেছে ৯৪৬ শিশুর। এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ শিশুর উপসর্গ নিশ্চিত হওয়া গেছে।