ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানালো তিতাস
ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ শুক্রবার দুপুরে ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামত করার সময় পাইপে পানি প্রবেশ করায় এবং একইসঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস আরও জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।