টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুরের যেসব এলাকায়
ছবি: সংগৃহীত
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের বেশ কিছু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত ২২ ঘণ্টা কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর আশে পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।