৬৫ শতাংশ বেলারুশীয় দেশে স্থায়ীভাবে রুশ সেনা ও পরমাণু অস্ত্র রাখার পক্ষে

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে স্থায়ীভাবে রুশ সেনা ও পরমাণু বোমা রাখার পক্ষে ভোট পড়েছে।

আজ সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেলারুশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটিতে স্থায়ীভাবে রুশ সেনা ও পরমাণু বোমা রাখার পক্ষে ভোট দিয়েছেন ৬৫ দশমিক ২ শতাংশ এবং বিপক্ষে ভোট পড়েছে ১০ দশমিক ৭ শতাংশ।

এতে আরও বলা হয়, সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে এ ভোট নেওয়া হয়। এর মাধ্যমে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর শাসনের মেয়াদ বাড়ানো হয়েছে।

নতুন সংবিধান অনুযায়ী ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম বেলারুশে পরমাণু বোমা রাখা যাবে।