যুক্তরাষ্ট্রের আকাশও বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য
ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রের আকাশ বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য। যুক্তরাষ্ট্র তার আকাশে সব ধরনের রুশ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বাইডেন বলেন, এই নতুন নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও একা করে ফেলবে এবং দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে।
ইতোমধ্যে ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম ৩০ শতাংশ কমে গেছে ও দেশটির পুঁজিবাজার ৪০ শতাংশ লোকসান করেছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি 'ইউক্রেনের জনগণের কঠোর মনোবল থেকে উদ্দীপনা নিতে' যুক্তরাষ্ট্রে জনগণের প্রতি আহ্বান জানান।
বাইডেন বলেন, 'পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ ঘিরে রাখতে পারেন, কিন্তু কখনই ইউক্রেনের জনগণের মন জয় করতে পারবেন না।'