বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, 'ইউক্রেনের একটি প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর পারে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পূর্ব শর্ত ছাড়াই রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে। এই বিষয়ে আমরা একমত হয়েছি।'

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, তবে তা রাশিয়ার মিত্রদেশ বেলারুশে নয়।

এদিকে, বেলারুশের গোমেল শহরে ২ দেশের আলোচনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে সময় বেঁধে দেয় রাশিয়া। রোববার স্থানীয় সময় বিকেল ৩টার মধ্যে ইউক্রেনের কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানাতে বলে রাশিয়া।