গণগ্রেপ্তারের ঝুঁকি সত্ত্বেও পুতিনের নিজ শহরে যুদ্ধবিরোধী সমাবেশ

স্টার অনলাইন ডেস্ক 

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে জনগণ পথে নেমেছেন।


আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, এর আগেও রুশরা যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছিলেন। আগের মতো এবারও তাদেরকে দাঙ্গা পুলিশের মুখোমুখি হতে হয়। পুলিশ বল প্রয়োগ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।


প্রতিবেদন মতে, এ পর্যন্ত সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। 


সম্প্রতি ক্রেমলিনের অন্যতম প্রধান সমালোচক ও সাবেক বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিদিন প্রতিবাদ সভার আহ্বান জানালে শত শত মানুষ বিক্ষোভে যোগ দেন।


নাভালনি বলেন, রাশিয়া ভীতু ও কাপুরুষদের দেশে পরিণত হওয়া উচিৎ নয়।