খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত ২১ ও আহত ১১২: মেয়র
খারকিভের সরকারি অফিসে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: রয়টার্স
ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে রুশ গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র।
তবে খারকিভের আঞ্চলিক রাজ্য প্রশাসনের গভর্নর বলেছেন, গতকাল দিনভর ও সারারাত ধরে ভারী বোমাবর্ষণ সত্ত্বেও রুশ বাহিনীর সব আক্রমণ প্রতিহত করা হয়েছে এবং শক্ত অবস্থানে আছেন ইউক্রেনের সেনারা।
গভর্নর ওলেহ সিনেগুবভ বলেছেন, 'রাশিয়ান শক্রবাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।'
ধারণা করা হচ্ছে যে, রুশ সেনারা খারকিভের উত্তর-পূর্ব এবং উত্তর সেক্টর দিয়ে প্রবেশ করেছিল, কারণ শহরটিতে জেট আর্টিলারি দ্বারা হামলা চালানো হয়েছে বলে জানায় বিবিসি।