কিয়েভমুখী রুশ কনভয়ের গতি ‘ধীর’: যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী রাশিয়ার আলোচিত সেই ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় 'ধীর গতি'তে এগুচ্ছে।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেই ৪০ মাইল দীর্ঘ সামরিকযানের বহরটি 'তেমন উল্লেখযোগ্য গতিতে' এগুচ্ছে না। তবে প্রতিবেদনে সেই কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

kyiv_2_0.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সাঁজোয়াযানের বিশাল বহরটি কিয়েভের উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।