এ পর্যন্ত ৫ হাজার ৮৪০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮৪০ রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, এ পর্যন্ত ৩০টি এয়ারক্রাফট, ৩১টি হেলিকপ্টার, প্রায় ২১১টি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া যান, ৮৫টি আর্টিলারি সিস্টেম, ৯টি এয়ারক্রাফট বিধ্বংসী সিস্টেম, ৬০টি ফুয়েল ট্যাংক, ৩৫৫টি যানবাহন এবং ৪০টি এমএলআরএস রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে।
বিবিসি এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে যে, ইউক্রেনে আগ্রাসনের সময় মস্কো বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
গত কয়েকদিন ধরে রুশ সেনা নিহতের তথ্য অস্বীকার করে আসলেও গত রোববার মস্কোর কর্মকর্তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, তাদের বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।