এক বছর আগে আক্রমণের পরিকল্পনা হয়: রুশ এমপি
ছবি: সংগৃহীত
রাশিয়ার এমপি রিফাত শায়খুতদিনভ বলেছেন, মস্কো ১২ মাস আগে ইউক্রেন আক্রমণের পরিকল্পনা শুরু করেছিল।
গতকাল বুধবার রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল 'চ্যানেল ওয়ানে'র টক শো 'টাইম উইল টেলে' তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, টকশোতে স্টেট দুমার সদস্য শায়খুতদিনভ বলেন, 'এক বছর বা হয়তো তারও আগে থেকে এর প্রস্তুতি চলছিল। আমরা বুঝতে পেরেছিলাম কী ঘটছে এবং তাদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিলাম।'
তিনি আরও বলেন, আক্রমণ না করলে রাশিয়া নিজেই আক্রমণের মুখে পড়ত।