ইউক্রেন সংকটে মধ্যস্থতা করতে চায় ইসরায়েল
ইউক্রেন সংকটের অবসান ঘটাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
আজ রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ প্রস্তাব দেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
ক্রেমলিনও এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
পুতিনকে বেনেট বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েলের কাছে সাহায্য চাইলে ইসরায়েল সাহায্য করতে চায়।
পুতিন বেনেটকে বলেন, বেলারুশের শহর গোমেলে তার প্রতিনিধি দল কিয়েভের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ইউক্রেনীয় পক্ষ সুযোগটি গ্রহণ করেনি।