ইউক্রেনের জন্য গত ৭ দিনে যা করলো যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

রুশ সামরিক আগ্রাসন শুরুর পর গত ৭ দিনে আক্রান্ত দেশ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কী কী করেছে তার বিবরণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, 'দ্য স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সার্বিক অবস্থা তুলে ধরতে গিয়ে ইউক্রেনের জন্য গত ৭ দিনে যা করা হয়েছে তার বিবরণ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের উদ্যোগের মধ্যে রয়েছে:

  • ইউক্রেনে ৩৫০ মিলিয়ন ডলারের অস্ত্রের চালান
  • ইউক্রেনে ৫৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা
  • রুশ ব্যাংকগুলোর ওপর সুইফট নিষেধাজ্ঞা
  • রুশ কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা
  • বিদেশে রুশ সম্পদ জব্দ এবং
  • যুক্তরাষ্ট্রের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ