ইউক্রেনের চেরনিহিভ শহরে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের ন্যাশনাল নিউজ এজেন্সি (ইউক্রিনফর্ম) জানিয়েছে, রাশিয়ার ছোড়া এক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।

আজ সোমবার বিবিসি জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির নিচের ২ তলায় আগুন লেগেছে বলে ইউক্রিনফর্মের প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।