‘ইইউর নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেক রিজার্ভ আটকে যাবে’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্ধেকেরও বেশি আটকে যাবে বলে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন।
রোববার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইনের সঙ্গে আলোচনার পর ইইউর শীর্ষ কূটনীতিক বোরেল এ দাবি করেন।
'এ দফায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্ধেকেরও বেশি ব্লক হয়ে যাবে,' বোরেল বলেন।
তিনি বলেন, রোববার দিনের শেষে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞার বিষয়ে ইইউর ২৭ সদস্য রাষ্ট্রের রাজনৈতিক অনুমোদন পত্র পাওয়া যাবে।
এ নিষেধাজ্ঞার আওতায় গুরুত্বপূর্ণ রাশিয়ান ব্যাংকগুলোকে সুইফট সিস্টেম থেকে ব্লক করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করায় প্রতিবেশী বেলারুশের বিরুদ্ধেও 'কঠোর' ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেইন বলেছেন, ইউক্রেনের জন্য ইইউ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কিকিনে সরবরাহ করবে।
ইইউ প্রথমবারের মতো কোনো দেশের জন্য অস্ত্র কিনতে যাচ্ছে বলে জানান তিনি
বোরেল বলেন, 'এটা করা হচ্ছে কারণ এই যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর পাশে আমাদের থাকা প্রয়োজন।'