আলোচনা থেকে বেশি কিছু আশা করছি না: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে সোমবারের বৈঠক থেকে বেশি কিছু আশা করছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 'তবে তাদের চেষ্টা রতে দিন,' বলেন তিনি।

রোববার একটি সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে জেলেনস্কি বলেন, 'আমি সবসময়ের মতো অকপটে বলব, এই বৈঠক থেকে যে ফলাফল আসবে সত্যিই তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।'

'ইউক্রেনের কোনো নাগরিকের যেন সন্দেহ না থাকে যে যুদ্ধ থামাতে আমি প্রেসিডেন্ট হিসেবে ছোট কোনো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি,' যোগ করেন তিনি।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন হামলার পরদিন থেকেই দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে বিভিন্ন মত পাওয়া যাচ্ছিল। তবে রোববার দুই দেশের পক্ষ থেকে সোমবার ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনার বিষয়ে সম্মতি জানানো হয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন যে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, তবে তা রাশিয়ার মিত্রদেশ বেলারুশে নয়।

আজ তিনি বলেন, 'আমাদের জনগণ আছে, প্রেসিডেন্ট, চিফ অফ স্টাফ, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী এখানে আছে। আমরা সবাই মিলে আমাদের দেশ ও আমাদের সীমান্ত রক্ষা করব।'