আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের জাতীয় জীবনে আগামী ২৪ ঘণ্টা 'খুবই গুরুত্বপূর্ণ' বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী ২৪ ঘণ্টা 'খুবই গুরুত্বপূর্ণ' বলে অভিহিত করেছেন। কেননা, ইউক্রেনজুড়ে এখনো লড়াই চলছে।

ব্রিটিশ সরকারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে জেলেনস্কি যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন।

বরিস জনসন ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর নিশ্চয়তা দিয়ে বলেছেন, এর জন্য যা করা দরকার যুক্তরাজ্য ও তার মিত্ররা তা করবে।

তারা একে অপরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে রাজি হয়েছেন।

এ দিকে, আজ সোমবার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনার কথা রয়েছে।