১০০ কোটির ক্লাবে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’

স্টার অনলাইন ডেস্ক

মুক্তির দ্বিতীয় সপ্তাহে আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। গতকাল পর্যন্ত সিনেমার মোট আয় ১০৮ কোটি ৩ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দর্শক ও অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

মুক্তির প্রথম দিনেই ১০ কোটি রুপির ব্যবসা করেছিল সিনেমাটি। প্রথম সপ্তাহে উপার্জন করেছিল ৩৯ কোটি রুপি।

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' বলিউডের চতুর্থ সিনেমা, যা একশ কোটির রুপি উপার্জনের তকমা পেয়েছে করোনাকালীন সময়ে। তার আগে এই তালিকায় নাম রয়েছে 'সূর্যবংশী', '৮৩' ও 'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার।