করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া রজনীকান্ত

স্টার অনলাইন ডেস্ক

সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল ১ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের তিনি খবর জানিয়েছেন বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে ঐশ্বরিয়া জানান, চিকিৎসার জন্য আমাকে হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এই চলচ্চিত্র নির্মাতা হায়দ্রাবাদে একটি মিউজিক ভিডিওর কাজ করছিলেন। যেটি আগামী ভ্যালেন্টাইন্স ডেতে প্রকাশের কথা ছিল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০২২ সালটি ঐশ্বরিয়া রজনীকান্তের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। গত ১৭ জানুয়ারি তিনি ও ধানুশ বিচ্ছেদের ঘোষণা দেন। তবে, সেই ধাক্কা সামলে সতর্কতা মেনে কাজে ফিরেও তিনি করোনায় আক্রান্ত হলেন।

১ ফেব্রুয়ারি ঐশ্বরিয়া রজনীকান্ত ইনস্টাগ্রামে লিখেছেন, সব ধরনের সতর্কতা অবলম্বনের পরে করোনা পজিটিভ হয়েছি। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...। দয়া করে মাস্ক পরুন এবং নিরাপদে থাকুন।