‘আরআরআর’ সিনেমার মুক্তি ২৫ মার্চ

স্টার অনলাইন ডেস্ক

বহুল প্রতিক্ষীত দক্ষিণী সিনেমা 'আরআরআর' এর মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ আগামী ২৫ মার্চ ঘোষণা করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

প্রথমে চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলি পরিচালিত এ সিনেমাটির।

করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় মুক্তি পায়নি সিনেমাটি।

এ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।

সিনেমার নতুন একটি পোস্টার শেয়ার করে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।